শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ফের বেড়েছে ভারতে করোনায় মৃত্যু-সংক্রমণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৬৬ বার

ভারতে করোনাভাইরাসে মৃত্যু-সংক্রমণ ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৯৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে করোনাক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫ জন।  এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ চার হাজার ২০১ জন।

এর আগে মঙ্গলবার দেশটিতে করোনায় মৃত্যু হয়েছিল ৫৫৩ জনের।  এ সময়ের মধ্যে করোনাক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন, যা দৈনিক সংক্রমণ বিবেচনায় ১৮ মার্চের পর থেকে সর্বনিম্ন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

বুধবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৯ হাজার ২১৮ জনের। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৫৩ লাখ মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com