শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সৌদি আরবে ঈদুল আজহা ২০ জুলাই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২২৫ বার

সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে আগামী রোববার (১১ জুলাই) এ মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সূত্র : গালফ নিউজ।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট বলছে, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসে হজ পালন করে থাকেন। এর অংশ হিসেবে এ মাসের দশম দিন ঈদুল আজহা পালিত হয়।

এর আগে সৌদির সুপ্রিম কোর্ট জনগণের উদ্দেশে আহ্বান জানায়, কেউ যদি দেশের কোথাও খালি চোখে অথবা টেলিস্কোপে চাঁদ দেখতে পান, তবে নিকটস্থ কোর্টকে অবহিত করুন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com