মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী লকডাউনের ব্রেক দিলেও করোনা দিবে না : কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৯২ বার

শতভাগ মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রী লকডাউনের ব্রেক দিলেও কাউকে করোনা ব্রেক দিবে না। প্রাণঘাতি রূপ নিয়ে সংক্রমণ ছড়াবেই, তাই শতভাগ মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই।’

ওবায়দুল কাদের আজ বুধবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ নির্দেশনা দেন। লকডাউন শিথিল করার বিষয়ে তিনি বলেন, ‘ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমানোর পাশাপাশি খেটে খাওয়া মানুষের আর্থিক নিরাপত্তা এবং ঈদকে ঘিরে অর্থনীতির প্রবাহ গতিশীল রাখতে শেখ হাসিনা সরকারের এই উদ্যোগ।’

ওবায়দুল কাদের বলেন, ‘মনে রাখতে হবে সাময়িক এ বিধিনিষেধ শিথিলের সুযোগ নিয়ে আমরা যেন গড্ডালিকা প্রবাহে গা না ভাসাই। এ পরিস্থিতিতে নিজেই হতে হবে নিজের রক্ষক।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নিজেদের উদাসীনতা এবং অপরিনামদর্শীতায় উৎসবের যাত্রা যেন জীবনের শেষ যাত্রায় রূপ না নেয়।’

বিধিনিষেধ শিথিল করায় আগামীকাল থেকে সারা দেশে শর্তসাপেক্ষে গণপরিবহন চলাচল করবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ইতিপূর্বের ধারাবাহিকতায় সমন্বয়কৃত ৬০ ভাগ বর্ধিত ভাড়ায় অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে। ’

প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদানে যেন স্বজনপ্রীতি না হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছায় সেদিকে ‘কঠোর সতর্ক’ থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, ‘এক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই লকডাউনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তা, গ্রামীন কর্ম-সৃজন, পর্যটনখাত এবং পরিবহন শ্রমিক ও খেটে খাওয়া মানুষের জন্য ৩ হাজার ২০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্তরা যাতে তালিকাভূক্ত হয় সেদিকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com