শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

বকেয়া বেতনের দাবিতে আজও উত্তাল গাজীপুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ১৭৫ বার

গাজীপুরের তিন সড়ক এলাকায় স্টাইল ক্রাফট পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা।  দাবি আদায়ের লক্ষে আজ শনিবার সকাল ৮ টার দিকে কর্মবিরতি করে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সড়ক অবরোধের কারণে সড়কে বন্ধ রয়েছে যানবাহন চলাচল।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, স্টাইল ক্রাফট কারখানার বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০০ কর্মকর্তা ও কর্মচারীর ৭ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া অন্তত চার হাজার শ্রমিকের চলতি মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে। গত কয়েক দিন ধরে তারা দাবি আদায়ে কারখানার সামনে বিক্ষোভ এবং ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে আসছেন। মালিক পক্ষের সঙ্গে বেতন ভাতা পরিশোধ নিয়ে কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে আজ শনিবার সকাল ৮ টার দিকে আন্দোলনে নেমেছেন শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কারখানায় যথারীতি উৎপাদন অব্যাহত রয়েছে। নিয়ম মেনে শ্রমিকসহ সবাই সকাল থেকে কারখানায় কাজে যোগ দেন। কিন্তু কর্তৃপক্ষ অনেক দিন ধরেৎ কর্মকর্তা ও কর্মচারীদের বেতন পরিশোধ নিয়ে কালক্ষেপন করে আসছে।

এর আগে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে একটি লিখিত আবেদন করা হয়। আর শ্রমিকদের বেতন দেওয়ার তারিখ ছিল গতকাল শুক্রবার। কিন্তু তাদের বেতন ভাতা নির্দিষ্ট সময়ে পরিশোধ করেনি কর্তৃপক্ষ। ফলে রাস্তায় নেমে আন্দোলনে বাধ্য হয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা। েএদিকে শিল্প-পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিতে কয়েক দিন ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com