শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

এক দিনেই বাংলাদেশের ৪ সোনা জয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫১ বার

দক্ষিণ এশিয়া (এসএ) গেমসের চলমান আসরে রোববার আর্চারি থেকে তিনটি সোনা জয় করেছে বাংলাদেশ। এরপর ক্রিকেটেও স্বর্ণ জিতেছেন নারী ক্রিকেটাররা।

নেপালের পোখারা স্টেডিয়ামের দিনের প্রথম পদক এসেছে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্ট থেকে। বাংলাদেশকে সোনা এনে দিয়েছেন রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও হাকিম মোহাম্মদ রুবেলের দল। তারা ফাইনালে শ্রীলঙ্কার রাভিয়েন কাভিশা দালপাতাদু, সঞ্জীব দে সিলভা ও কুমারা হেরাথের দলকে হারিয়েছেন।

এরপর মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে সোনা জিতেন বাংলাদেশের ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়ের দল। তারা শ্রীলঙ্কার থিসারি মধুশিকা সিলভা, রেহানা থায়াবালী ও মালশা দিলহানির দলকে পরাজিত করেন।

বাংলাদেশকে দিনের তৃতীয় সোনা উপহার দেন রোমান সানা ও ইতি খাতুন। রিকার্ভ মিশ্র ইভেন্টে ভুটানের বিপক্ষে তাদের জয় ছিল ৬-২ সেটে।

আর দুপুরে মেয়েদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে সোনা জেতেন জাহানারা-সালমারা এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার খেলাধুলার সর্বোচ্চ আসরে মোট ১১টি সোনার পদক জিতল বাংলাদেশ। ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com