শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

করোনায় আরো ২২৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১ লাখ ছাড়াল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১৮০ বার

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২২৫ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মৃত হয়েছে ১৭ হাজার ৮৯৪ জনের।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জন।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৮০৬ জনের। পরীক্ষার হিসেবে আক্রান্তের হার ২৯.০৯ ভাগ।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৩২ হাজার ৮ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com