বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

কাদের মির্জার উপহারের গরু-ছাগল ফেরত পাঠাল পুলিশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ১৯০ বার

ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার পাঠানো একটি গরু ও দুটি ছাগল ফেরত দিয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে পশুগুলো ফেরত দেওয়া হয়।

জানা গেছে, আবদুল কাদের মির্জা গত সোমবার দুপুরের দিকে কোম্পানীগঞ্জ থানায় উপহার হিসেবে তিনটি পশু পাঠান। সেগুলো রাতে থানা চত্বরেই ছিল। এর মধ্যে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন থানার পুলিশ সদস্যদের জন্য কোরবানির পশুর ব্যবস্থা করেন। পরে কাদের মির্জার পাঠানো পশু তিনটি গতকাল মঙ্গলবার ফেরত পাঠানো হয়।

কোরবানির পশু ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার। তিনি বলেন, ‘গতকাল (সোমবার) দুপুরে কাদের মির্জা কোরবানির পশু পাঠিয়েছেন, যা মঙ্গলবার সকালে ফেরত পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের এসপি স্যারের ব্যবস্থাপনায় কোরবানি দেব। এখানে অন্য কোনো বিষয় নেই।’

এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জার মুঠোফোনে একাধিকবার কল করা হলে তার ফোন ব্যস্ত পাওয়া যায়। এ ব্যাপারে তার বক্তব্য জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com