বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

করোনায় বিএনপি নেতা রিজভীর ভাগ্নের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১৭৮ বার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বড় বোনের ছেলে (ভাগ্নে) জিয়াউল আলম সিদ্দিকী উল্লাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নি লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  গতকাল শনিবার রাত ২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪০ বছর।

জিয়াউল আলম সিদ্দিকী উল্লাস ব্যবসা করতেন। রুহুল কবির রিজভী জানান, কয়েকদিন ধরে অসুস্থ বোধ করায় তার ভাগ্নে উল্লাসকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

তিনি আরও জানান, পরে তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাতে ভাগ্নে উল্লাস মারা যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com