শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

‘গার্মেন্টস খোলার বিষয়ে এখনো কোনো চিন্তা-ভাবনা নেই’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১৮৪ বার

দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সারা দেশে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই বিধিনিষেধ চলাকালীন সরকারি-বেসরকারি অফিস থেকে শুরু করে কলকারখানাও বন্ধ রয়েছে। তবে পোশাক কারখানাগুলো খোলার দাবি আসলেও তা খুলে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা গার্মেন্টস ও রপ্তানিমুখি কলকারখানাগুলো বন্ধ রেখেছি। এসব কারখানায় লাখ লাখ শ্রমিক আসা-যাওয়া করত, এখন সেগুলোও কমেছে। অযৌক্তিক কারণে কেউ বাইরে বের হলে কিন্তু আইনের সম্মুখীন হতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিধিনিষেধের মধ্যেও অনেক কলকারখানা চালু রাখা হয়েছে শুনিছি। কারা খুলছে-তা পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে কারখানা মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে কঠোর বিধিনিষেধের কোনো বিকল্প নেই। সে বিষয় নিয়ে আজকে কেবিনেটে আলোচনা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com