সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

শিল্পার স্বামীর যৌন হয়রানি, সব খুলে বললেন শার্লিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২১০ বার

পর্ন ছবি তৈরি ও মোবাইল অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত ১৯ জুলাই গ্রেপ্তার করা হন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। তারপর থেকেই তার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠছে। তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন একাধিক মডেল-অভিনেত্রীরা। এবার শিল্পার স্বামীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুললেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে একটি ব্যবসায়িক কাজে রাজের সঙ্গে কথা হয় শার্লিন চোপড়ার। আর ওই সময় রাজ কুন্দ্রর হাতে যৌন হয়রানির শিকার হন- এই অভিযোগ করেছেন তিনি। রাজ কুন্দ্রের গ্রেপ্তার হওয়ার জের ধরেই এবার মুম্বাই পুলিশের কাছে গিয়ে সশরীরে বিবৃতি দিয়েছিন শার্লিন।

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চকে শার্লিন জানান, শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার ম্যানেজারের সঙ্গে দেখা করতে এসেছিলেন ব্যবসায়িক একটি প্রস্তাব নিয়ে আলোচনা করতে। এ সময় রাজ তার বাসায় না জানিয়েই হুট করে ঢুকে পড়েন এবং এর আগে তাদের মধ্যে উত্তপ্ত কিছু এসএমএস বিনিময় হয়েছিল। সেটার জেরেই শিল্পার স্বামী আচমকা শার্লিনকে চুমু খেতে শুরু করেন। শার্লিন বাধা দিলেও রাজ তাতে পাত্তা দেননি।

শার্লিন আরও জানান, রাজকে তিনি বলেছিলেন তার মতো বিবাহিত পুরুষের সঙ্গে কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছে নেই তার। উত্তরে রাজ কুন্দ্রা জানান, শিল্পার সঙ্গে তার সম্পর্কটা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে। এ নিয়ে তিনি বেশ মানসিক চাপে আছেন। ওই ঘটনার সূত্র ধরে এ বছরের এপ্রিলে রাজ কুন্দ্রার বিরুদ্ধে একটি এফআইআর করেছিলেন শার্লিন চোপড়া।

এর  আগে রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্নকাণ্ডে জেল খাটা অভিনেত্রী গেহানা বশিষ্ঠ  দাবি করেন, ‘রাজ তার নিজের শ্যালিকা শমিতা শেঠিকেও অভিনয়ের প্রস্তাব দেন। বলিফেম নামে একটি নতুন অ্যাপ লঞ্চ করার ইচ্ছা ছিল রাজের, যেখানে ভিডিও, মিউজিক ভিডিও, ছবি, ওয়েব সিরিজ দেখা যাবে। এই অ্যাপেরই একটি ছবিতে শ্যালিকা শমিতাকে অভিনয়ের প্রস্তাব দেন রাজ।’

এদিকে স্বামীর কর্মকাণ্ডে বেকায়দায় পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী  শিল্পা শেঠিও। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদও করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com