রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

যুক্তরাষ্ট্রে ভ্যান উল্টে নিহত ১১ অভিবাসী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৪২ বার

যুক্তরাষ্ট্রের টেক্সাসের কাছে হাইওয়েতে একটি ভ্যান উল্টে গেলে অন্তত ১১ অভিবাসী মারা গেছে। বুধবার মেক্সিকো সীমান্ত থেকে ৩০ জন অভিবাসীকে নিয়ে ভ্যানটি টেক্সাসের দিকে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, হাইওয়েতে একটি বাঁকের মুখে আচমকাই ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে একটি ইউটিলিটি পোস্ট এবং তারপর রোড সাইনে গিয়ে ধাক্কা মারে ভ্যানটি। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। উদ্ধারকারীরা ভ্যান থেকে একের পর একটি লাশ এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে। ১৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেরই চোট গুরুতর। বেসরকারি সূত্রের দাবি, ১১ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভ্যানটিতে ১৫ জন যাত্রী নেয়ার কথা। কিন্তু নিয়ম ভেঙে তাতে ৩০ জন যাত্রী তোলা হয়। হাইওয়েতে ভ্যানের গতিবেগও বেশি ছিল। সে কারণেই তা নিয়ন্ত্রণ হারায় বলে মনে করা হচ্ছে। মেক্সিকোর সাথে যোগাযোগ করেছে মার্কিন অভিবাসন মন্ত্রণালয়। অভিবাসীদের চিহ্নিত করে দেশে ফেরানোর জন্য আবেদন করা হয়েছে।

সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com