শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ময়মনসিংহ মেডিকেলে একদিনে সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১৭৫ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। যা হাসপাতালটিতে একদিনের হিসেবে সর্বোচ্চ মৃত্যু।

৩০ জনের মধ্যে ১৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে আজ শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে- ময়মনসিংহের ৫ জন, নেত্রকোনার ৬ জন,  টাঙ্গাইলের ২জন, জামালপুরের ২ জন ও গাজীপুরের একজন রয়েছেন। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা ১৪ জনের মধ্যে- ময়মনসিংহের ৭ জন, জামালপুরের ২ জন, নেত্রকোনার ৩ জন, সুনামগঞ্জের ১ জন ও শেরপুরের একজন রয়েছেন।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৫২৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২৩ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com