বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

টোকিও অলিম্পিকের মেডেলের রহস্য, কতটুকু সোনা?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২২৫ বার

টোকিও অলিম্পিকের প্রতিটি ইভেন্টের মেডেলের পেছনে রয়েছে দারুণ এক রহস্য। প্রতিটি মেডেল তৈরির পেছনে জাপানিদের রয়েছে পরোক্ষ বা প্রত্যক্ষ অবদান। প্রায় ৮০ টন অব্যবহারিত ইলেকট্রনিক্স পণ্যকে রিসাইক্লিন (পুনরায় ব্যবহার করা) করে ৫ হাজার মেডেল তৈরি করেছে জাপান।

সম্প্রতি জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচ ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান মেডেল তৈরির দায়িত্বে থাকা কাওমিজাওয়া।

সাধারণত প্রতিটি ইলেকট্রনিক্স পণ্য তৈরিতে ধাতুর ব্যবহার হয়ে থাকে। সেখানে থাকে সোনা, রূপা ও ব্রোঞ্জ। জাপান সরকার অলিম্পিকের মেডেল তৈরিতে এই অব্যবহারিত ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করে মেডেলগুলো তৈরি করেছে।

২০১৭ সালের দিকে জাপান সরকার তাদের জনগণের কাছে অব্যবহারিত ইলেকট্রনিক্স পণ্যের জন্য আহ্বান জানায়। এ সময় পাওয়া পণ্যের ওজন ৮০ টন হয়। এরপর এটাকে রিসাইক্লিন করে সোনা, রূপা ও ব্রোঞ্জকে আলাদা করা হয়। প্রায় দুই বছর ধরে চলমান এই প্রক্রিয়ার শেষ হয় ২০১৯ সালের মার্চের দিকে।

৮০ টন পণ্যকে রিসাইক্লিন শেষে ৭০ পাউন্ড (৩২ কেজি) সোনা, ৭৭০ পাউন্ড রুপা এবং ৪ হাজার ৮৫০ পাউন্ড ব্রোঞ্জ পাওয়া যায়। সেগুলোকে ব্যবহার করে ৫ হাজার মেডেল তৈরি করে অন্যন্য এক উদাহরণ তৈরি করে জাপান।

শুধু টোকিও অলিম্পিকের মেডেলই রিসাইক্লিন করে তৈরি হয়েছে তা কিন্তু নয়। এর আগে ২০১৬ সালে রিও অলিম্পিকে ব্রাজিলও একই নজির রেখেছিল। সেবার অবশ্য শতভাগ সম্ভব না হলেও ৩০ শতাংশ ধাতুই অব্যবহারিত পণ্যের রিসাইক্লিন থেকে সংগ্রহ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com