রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সরকার ভেন্টিলেশনে রয়েছে : গয়েশ্বর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৭৮ বার

বর্তমান সরকার ভেন্টিলেশনে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার দুপুরে কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত করোনা হেল্প সেলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই করোনা হেল্প সেল, করোনা চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় গয়েশ্বর বলেন, বর্তমান সরকার বহু আগে থেকেই করোনায় আক্রান্ত। সরকার এখন ভেন্টিলেশনে রয়েছে এই ভেন্টিলেশন খুলে দিলেই তারা পড়ে যাবে।

তিনি বলেন, ‘এই সরকারের বিরুদ্ধে কি আন্দোলন করবো। আমি বললাম এই সরকার ভেন্টিলেশনে রয়েছে। এই ভেন্টিলেশনটা খুলে গেলে সরকার আর থাকবে না। ওরা আতঙ্কে রয়েছে। ওদের প্রাপ্তির কোনো বিষয় নেই। ওদের হারানোর কিছু নেই। সর্বহারার হারানোর কিছু আছে? যদি আমাদের হারানোর থাকে হয়তো পরনের কাপড়টা হারানোর আছে, কিন্তু ওদের হারানোর কিছু নেই।’

গয়েশ্বর বলেন, ‘রাজনীতিবিদদের বড় কাজ হচ্ছে জনসেবা। আর জনসেবার বৃহত্তর লক্ষে রাজনৈতিক সহযোগিতার দরকার হয়। কিন্তু জনসেবা থেকে কোনো রাজনীতি জনগণ কখনোই গ্রহণ করে না। জনগণের যে অধিকার সেই অধিকারের মধ্যে চিকিৎসা একটি মৌলিক অধিকার। খাদ্য মৌলিক অধিকার। শিক্ষা মৌলিক অধিকার।’

স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, ‘প্রয়োজনে একাধিক হেল্প সেন্টার খুলতে হবে। ওষুধ বিতরণের ক্ষেত্রে ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। বিনা পরামর্শে কাউকে ওষুধ দিলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাবে।’

তিনি বলেন, ‘প্রতিটা সঙ্কটকালীন সময়ে আমরা গরীব মানুষের পাশে দাঁড়িয়েছি। সেটা ঈদ বলেন, পূজা বলেন বা যেকোনো উৎসবে। কারণ আমরা রাজনীতি করি জনগণের জন্য। রাজনীতি মানেই হলো জনসেবা। দান সবসময় সময় নিঃস্বার্থ করতে হয়।’

সরকারের এমপি মন্ত্রীদের সমালোচনা করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘পরীমণিরা যেসব কথা বলেন, এসব কথা বললে এরা তো বোরকা পরারও সময় পাবে না।’

এ সময় কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন মাস্টার, কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com