বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সন্ধ্যায় আসছে চীনের উপহারের ১০ লাখ টিকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ১৮৭ বার

চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের ১০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা সন্ধ্যা নাগাদ ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে। ঢাকায় চীনা দূতাবাসের উপ-প্রধান হুয়ালং ইয়ান আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা জানান।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘বাংলাদেশের ভাইবোনদের জন্য দেওয়া চীনের উপহারের ১০ লাখ ডোজ টিকা তিয়ানজিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঠানোর প্রস্তুতি চলছে। আজ সন্ধ্যা নাগাদ সেগুলো ঢাকায় পৌঁছাতে পারে।’

উল্লেখ্য, উপহারের বাইরে বাংলাদেশ চীন থেকে সিনোফার্মের সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com