বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

কেরানীগঞ্জে আগুনে দগ্ধ আরো ৮ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯৬ বার

ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ার প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ আরো ৮ জন মারা গেছেন। বুধবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। এর আগে ঘটনাস্থলেই মারা যান একজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৯ জনে।

ঢামেক বার্ন ইউিনটের অ্যাসোসিয়েট প্রফেসার ডা. তাহমিনা সাত্তার শিমু বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে আশঙ্কাজনক অবস্থায় ৩৪ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দগ্ধ আরো ২৬ শ্রমিক সেখানে চিকিৎসাধীন আছেন।

চিকিৎসাধীন অবস্থায় নিহতদের মধ্যে পাঁচ জনের নাম জানা গেছে। তারা হলেন- ইমরান, বাবলু, রায়হান, খালেক, সালাউদ্দিন।

উল্লেখ্য, বুধবার বিকালে ওই প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে একজন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় অন্তত ৩৭ জন দগ্ধ হন। এদের মধ্যে ৩৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসাপতালে আনা হয়।

আগুন লাগা কারখানাটির সরকারি অনুমোদন ছিল না বলে জনান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

গ্যাসের পাইপের লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com