শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনির মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৯০ বার

আবারো ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনি নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এতে কোনো ইসরায়েলি হতাহত হয়নি।

ফিলিস্তিনের স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, গতকাল সোমবার সকালে ফিলিস্তিনের জেনিন শহরে ইসরাইলি বাহিনী হঠাৎই গুলি ছুঁড়লে এতে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়।

অন্যদিকে, এক লিখিত বক্তব্যে ইসরায়েলি পুলিশ দাবি করেছে, তাদের বাহিনী ফিলিস্তিনের এক সন্ত্রাসীকে আটক করতে অভিযান চালায়। এ সময় বেশকিছু ফিলিস্তিনির কাছে ভারী অস্ত্র দেখেন তারা। অভিযানের একপর্যায়ে সংঘর্ষ বাধলে দুইপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর এবং জেরুজালেম আল-কুদস শহরে দখলদার ইসরায়েল অন্তত ২৩০টি বসতি গড়ে তুলেছে। আন্তর্জাতিক আইন অনুসারে, এসব বসতি অবৈধ হলেও সেখানে ছয় লাখ ইসরায়েলি বসবাস করে। ১৯৯০ সালে ইসরায়েলের সঙ্গে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির আওতায় পশ্চিম তীরে ফিলিস্তিনের সীমিত স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়। কিন্তু ইসরায়েলি বাহিনী সন্দেহভাজন জঙ্গি আটকের নামে প্রায়ই সেখানে অভিযান চালায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com