শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ক্লিনিক থেকে মডার্নার টিকা ও বিপুল পরিমাণ খালি বক্স উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৭৩ বার

রাজধানীর দক্ষিণখানের একটি ক্লিনিক থেকে মডার্নার ২৯ ডোজ টিকা এবং দুই হাজার ডোজের খালি বক্স উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ক্লিনিকের মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে দরিদ্র পরিবার সেবা সংস্থা নামে ওই ক্লিনিক থেকে টিকাগুলো উদ্ধার করা হয়। এই টিকাগুলো উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছিলো বলে জানিয়েছেন পুলিশ।

দক্ষিণখান থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক মো.  জাহাঙ্গীর রাতে দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই ক্লিনিকের মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযান এখনো চলছে।’

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দরিদ্র পরিবার সেবা সংস্থা নামের এই ক্লিনিক থেকে বিক্রি করা হতো এসব টিকা। গোপন সংবাদের ভিত্তিতে রাতে এই ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় মালিককে।

পুলিশ ও সংশ্লিষ্টদের ধারণা গণটিকা কর্মসূচির সময় এখানে আনা হয়েছে ভ্যাকসিনগুলো।

পুলিশ জানায়, এত পরিমান ভ্যাকসিন কীভাবে এই ক্লিনিকে এসেছে। কারা এই কাজটি করেছে, তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এই ক্লিনিক থেকে টিকা নিয়েছেন, এমন কয়েকজনের খোঁজও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com