বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মেসি কবে মাঠে নামবেন?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৯৭ বার

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) এসে অনুশীলন শুরু করেছেন লিওনেল মেসি। এ মৌসুমে ফরাসি লিগে (লিগ ওয়ান) দুটি ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। তবে এখনো কোনো ম্যাচ খেলেননি মেসি। তাকে মাঠে দেখতে ভক্তদের আর তর সইছে না। সবার মনে একটাই প্রশ্ন, সাবেক বার্সা সুপারস্টারকে কবে নতুন জার্সিতে মাঠে দেখা যাবে?

আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পর এখনো পর্যন্ত কোনো রকমের ম্যাচ খেলেননি মেসি। প্রাক মৌসুম অনুশীলনের সুযোগও পাননি ৩৪ বছরের ফুটবল তারকা। তাকে পুরোপুরি ফিট করে তবেই মাঠে নামাতে চাইছেন পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো। এমতাবস্থায় ৩০ আগস্ট রেইমসের বিপক্ষে মেসিকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

১০ আগস্ট বার্সেলোনা সমর্থকদের কাঁদিয়ে ফ্রান্সে পা রেখেছিলেন লিওনেল মেসি। নিজে কেঁদেছেন, কাঁদিয়েছেন পুরো দুনিয়ায় ছড়িয়ে থাকা ভক্তদের। জমে থাকা সে কষ্টে পাথরচাপা দিয়ে মেসিভক্তরা অপেক্ষায় আছেন নতুন দিনের আশায়। কারণ মেসিকে ছেড়ে এরই মধ্যে নতুন যুগের শুরু হয়ে গেছে বার্সেলোনারও। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে মেসিবিহীন বার্সেলোনা জিতেছে ৪-২ গোলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com