শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিশ্বের প্রথম করোনা টিকা হিসেবে স্থায়ী অনুমোদন পেল ফাইজার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২০১ বার

করোনাভাইরাসের হাত থেকে নিস্তার পেতে শুধু জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য বিশ্বের অনেক দেশই এতদিন বিভিন্ন সংস্থার টিকা ব্যবহার করছিল। কিন্তু এসব টিকার ছিল না কোনো স্থায়ী অনুমোদন। তবে এবার বিশ্বের প্রথম করোনা টিকা হিসেবে যুক্তরাষ্ট্রে স্থায়ী অনুমোদন লাভ করেছে ফাইজার।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার উভয় ডোজের অনুমোদন দিয়েছে। বিশ্বের প্রথম কোনো করোনা টিকা হিসেবে এই অনুমোদন পেল ফাইজার।

এফডিএ’র সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ফাইজারের টিকার দু’টি ডোজ যুক্তরাষ্ট্রে ১৬ বছর ও এর বেশি বয়সী সকলের জন্য স্থায়ীভাবে অনুমোদন দেওয়া হয়েছে। তিন সপ্তাহের ব্যবধানে টিকা গ্রহীতারা এই টিকার দু’টি ডোজ গ্রহণ করতে আগে কেবল জরুরি ব্যবহারের জন্য এই টিকাকে যুক্তরাষ্ট্রে অনুমোদন দেওয়া হয়েছিল।

ভারতে প্রথম শনাক্ত করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে ফাইজারের টিকার কার্যকারিতার প্রমাণ পাওয়ার পরই এই স্থায়ী অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।

এদিকে এফডিএ’র কমিশনার জেনেট উডকক জানিয়েছেন, ফাইজারের টিকাকে স্থায়ী অনুমোদন দেওয়ার এই সিদ্ধান্ত আমাদের কাছে একটি মাইলফলক। মানবদেহে দীর্ঘমেয়াদি পরীক্ষার ফল বিশ্লেষণ করেই ফাইজারকে সম্পূর্ণভাবে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ফাইজারের টিকার অনুমোদন দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com