শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

নারীদের কাজে যেতে হবে না, ঘরে থাকলেও মিলবে বেতন : তালেবান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১৮২ বার

সাময়িকভাবে আফগান নাগরিকদের কর্মস্থলে যেতে নিষেধ করেছে তালেবান। কাজে না গেলেও বাড়িতে বসেই বেতন দেওয়া হবে এবং চাকরি থেকেও বাদ দেওয়া হবে না বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। খবর বার্তাসংস্থা এএফপির।

মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে নারীদের এখন বাড়িতে থাকা উচিত। নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না। তারা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া ঠিক করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।’

তিনি আরও বলেন, ‘নারীদের চাকরি থেকে বাদ দেওয়া হবে না এবং তাদের বেতন পরিশোধ করা হবে।’

বিবিসির কাছে ইতিমধ্য কয়েকজন নারী তাদের চাকরি নিয়ে শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন। বর্ণনা করেছেন তাদের কর্মস্থলে উপস্থিতির বিষয়টিও। কেউ কেউ বলছেন তাদের (নারীদের) চাকরির পরিবর্তে পুরুষ আত্মীয়রা চাকরি করতে চান।

এছাড়াও যেসব আফগান নাগরিক দেশ ছাড়ার আশায় কাবুল বিমানবন্দরের বাহিরে ভিড় করছে তাদেরকে আর বিমানবন্দরে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com