বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মেসি মাঠে নামবেন শুনেই টিকিট নিতে হুমড়ি খাচ্ছেন সমর্থকরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৮২ বার

প্যারিস সেন্ট জার্মেতে (পিএসজি) যোগ দেওয়ার পর থেকে এখনো মাঠে নামেননি লিওনেল মেসি। আর্জেন্টাইন এই মহা তারকাকে পিএসজির জার্সিতে মাঠ মাতাতে দেখতে মুখিয়ে আছে কোটি কোটি ভক্ত সমর্থকরা। তিন সপ্তাহের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে নামতে যাচ্ছেন মেসি। পিএসজির জার্সি গায়ে আগামী ৩০ আগস্ট মাঠে নামবেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফরোয়ার্ড। আর সেই ম্যাচের খেলার টিকিট সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়ছেন সমর্থকরা।

লিগ ওয়ানের দল রেঁসের মাঠেই মেসিকে অভিষেক করাবে পিএসজি। এরপর আন্তর্জাতিক বিরতিতে দেশের হয়ে বিশ্বকাপ বাছাই খেলতে চলে যাবেন তিনি। তবে অভিষেক ম্যাচের শুরুতে মেসিকে একাদশে রাখার সম্ভাবনা কম। তবে ম্যাচের যেকোনো সময় মেসিকে অভিষেক করাবে পিএসজি এমনটাই নিশ্চিত। আর এমন ঘোষণার পরপরই ম্যাচের জন্য নির্ধারিত ২১ হাজার টিকিট শেষ চার দিন আগেই।

রেঁসের সঙ্গে পিএসজির ওই ম্যাচের টিকিটের দাম ৩৫ থেকে ১০০ ইউরোর ভেতরে রাখা হয়েছে। তবে ব্ল্যাকমার্কেটে টিকিট বিক্রি হচ্ছে ৪০০ ইউরো কিংবা তারও বেশি। ধারণা করা হচ্ছে, ম্যাচের আগ মুহূর্তে এই টিকিট এক হাজার ইউরোতেও বিক্রি হতে পারে।

শুধু সমর্থক নয়, সংবাদমাধ্যমগুলোও হুমড়ি খেয়ে পড়ছে মেসির অভিষেক ম্যাচ কভার করতে। এই ম্যাচের অ্যাক্রিডিশনের আবেদন জমা পড়েছে ১২০টি। এর আগে ২০১৩ সালে সর্বোচ্চ ১১৩টি অ্যাক্রিডিশন কার্ডের আবেদন জমা পড়েছিল রেঁসের মাঠের কোনো ম্যাচে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com