শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

গত রাতে ২০ বছরের যুদ্ধ শেষ করেছে যুক্তরাষ্ট্র : বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৩ বার

আফগানিস্তানে দুই দশকের যুদ্ধ অবসানে নিজের সিদ্ধান্তের পক্ষে আবারও সাফাই গেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘আমি এই চিরকালের যুদ্ধকে আর প্রসারিত করতে চাচ্ছিলাম না এবং সরে আসাকেও চিরকালের জন্য বাড়াতে চাচ্ছিলাম না।’

আমেরিকার দীর্ঘতম যুদ্ধ উল্লেখ করে হোয়াইট হাউসে মঙ্গলবার বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র গত রাতে আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধ শেষ করেছে।

তিনি আরও জানান, এ সংঘাতে চড়া মূল্য দিতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। ২ হাজার ৪৬১ জন সেনা মারা যায়, আহত হয় আরও ২০ হাজার ৭৪৪ মানুষ। প্রতিদিন খরচ হয়েছে ৩০ কোটি ডলার।

তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর দেশটি থেকে আমেরিকান এবং আফগানদের সরিয়ে নেওয়ার বিষয়ে বাইডেন বলেন, ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মাধ্যমে আমরা ইতিহাসের সবচেয়ে বড় বিমান পরিবহন সম্পন্ন করেছি। কখনোই কোনো দেশ এ রকম কিছু করেনি।

বাইডেন আগেই বলেছিলেন, পরিকল্পনা অনুযায়ী বিমানে করে মানুষকে সরিয়ে নেওয়ার মিশন শেষ করার জন্য জয়েন্ট চিফস এবং মাঠ পর্যায়ে থাকা তাদের কমান্ডারদের সর্বসম্মত সুপারিশ ছিল।

তাদের মতামত ছিল- সৈন্যদের জীবন রক্ষা এবং যেসব বেসামরিক মানুষ সামনের সপ্তাহ বা মাসগুলোতে আফগানিস্তান ছাড়তে চায়, তাদের প্রস্থানের সম্ভাবনাকে নিরাপদ করার সর্বোত্তম উপায় হলো সামরিক মিশন শেষ করা।

তিনি আরও বলেন, তালেবান নিরাপদে দেশ ত্যাগের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং বিশ্ব তাদের ওই ব্যাপারে দায়বদ্ধ রাখবে।

আফগানিস্তান থেকে প্রত্যাহারের সময়সীমা মেনে চলায় বাইডেনের রাজনৈতিক প্রতিপক্ষ ও কিছু মিত্র সমালোচনা করেছিলেন। তবে এত সব চাপের মধ্যেও আগস্টের শেষ নাগাদ সেনা প্রত্যাহার সম্পন্ন করতে বদ্ধপরিকর ছিলেন বাইডেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com