শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার পরিকল্পনা নেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৭ বার

দেশের ১৮ বছরের কম বয়সীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ১২ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক।

আজ রোববার দুপুরের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনলাইনে অনুষ্ঠিত হয়। বুলেটিনে শামসুল হক করোনার টিকা বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন। গত কিছুদিন ধরে ১২ বছরের বেশি বয়সীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

শামসুল হক বলেন, ‘এখন পর্যন্ত সব ক্ষেত্রে টিকার বয়সসীমা ১৮ বছরের ঊর্ধ্বে। ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেই। ১২ বছরের বেশি বয়সীদের মডার্না বা ফাইজারের টিকা দেওয়া হবে কী না, এটি করোনা বিষয়ক জাতীয় কমিটির সিদ্ধান্তের বিষয়। ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত হলে সেটি জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘করোনা বিষয়ক জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছরের বেশি বয়সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা হলে থাকেন তাদের টিকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে তাদের অনেকেই টিকা নিয়েছেন। ১৮ বছরের ঊর্ধ্বের যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের মাধ্যমে যেন টিকা নিতে পারেন সে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা কলেজের মাধ্যমেই শিক্ষার্থীদের তথ্য অধিদপ্তরে আসতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com