বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

ডব্লিউএইচওর অনুমোদন পেলে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকাদান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৯ বার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেলে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে শিক্ষকদের টিকা দিয়েছি। অনেক শিক্ষার্থীও টিকা পেয়েছে। এ মাসে আড়াই কোটি টিকা পাবো। এতে টিকার কার্যক্রম আরও বেগবান হবে।’

১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘এ ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাগবে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করেছি। অনুমোদন পেলে টিকা দিবো। কিছু দেশে এই বয়সীদের টিকা দিচ্ছে। সেটা নিজেদের প্রটোকল মেনে করছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘এ মাসে যে আড়াই কোটি টিকা আসছে, এর মধ্যে ২ কোটি সিনোফার্মের। আর বাকি ৫০ লাখ ফাইজারের। আমাদের যে কোভিড হাসপাতাল আছে এর মধ্যে ১৭ হাজার বেড ছিল। এর মধ্যে ১২/১৪ হাজার বেড খালি আছে। সে কারণে কোভিড হাসপাতালে অন্য রোগীদের জন্য বেড ছেড়ে দিচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com