মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজডুবিতে এখনো নিখোঁজ ১২৯

ব্যান্ডেজ দিয়ে জুতা তৈরি করে স্বর্ণ জয় রিয়ার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫১১ বার

মেয়েটা উড়তে চায়। কিন্তু প্লেনে ওড়ার সামর্থ্য নেই। নিজের হাতে বানিয়ে নিলো একটা ডানা। উড়ল প্লেনের থেকেও ওপরে। ওই যে ‘‌ইচ্ছা থাকলে উপায় হয়’। এটা তো গল্প। কিন্তু সেটা সত্যি করে দেখাল ১১ বছরের এক বালিকা। ‌ফিলিপাইনসের অ্যাথলেট রিয়া বুলোস। ইলোইলো স্কুলের ক্রীড়া কাউন্সিল মিটের প্রতিযোগিতায় ৪০০, ৮০০, ১৫০০ মিটারের দৌড়ে জিতে সোনার মেডেল পেল রিয়া। কিন্তু পায়ে আসল জুতা না, ছিল ব্যণ্ডেজ দিয়ে তৈরি জুতা। নিজের প্রতিযোগিতা শেষ হওয়ার পর বসে বসে বাকি প্রতিযোগিতা দেখছিল সে। তখনই সবার চোখে পড়ে তার ব্যাণ্ডেজ জুতা। ওপরে সবুজ রঙ দিয়ে ‘‌নাইকি’‌ ব্র‌্যান্ডের লোগো।

রিয়ার জয়ে খুশি হন রিয়ার ক্রীড়া শিক্ষক। তার কাছ থেকেই জানতে পারা যায়, রিয়ার মতো অনেক বাচ্চারই জুতা নেই বলে ভালো করে প্রাকটিস করতে পারে না তারা।

সোশ্যাল মিডিয়ায় রিয়াকে নিয়ে লেখালেখি হওয়ার পরেই বহু মানুষ রিয়াকে স্পনসর করতে চায়। ‘‌আলাস্কা এসেস’ সংস্থার জেফ ক্যারিয়াসো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, তিনি রিয়াকে স্পনসর করতে চান, কিন্তু যোগাযোগ করার জন্য কারোর সাহায্য চাই। ‌রিয়ার এক পরিচিত সেই সাহায্য করার ক’‌দিন পর রিয়ার একটি ছবি দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় মলের একটি জুতোর দোকানে সে নতুন জুতো পরে দেখছে। আর তাকে ব্যান্ডেজ দিয়ে জুতা বানাতে হবে না। সে মনের আনন্দে ছুটতে পারবে।

সূত্র : আজকাল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com