বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশি দম্পতির কারাদণ্ড যুক্তরাষ্ট্রে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৯ বার

জঙ্গি অর্থায়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বসবাসরত শহিদুল গাফফার ও নাবিলা খান নামে এক বাংলাদেশি দম্পতিকে কারাদণ্ড দিয়েছে স্থানীয় একটি আদালত। তারা সিরিয়ায় গিয়ে জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেওয়ার জন্য তাদের দুই বাংলাদেশি স্বজনের কাছে অর্থ পাঠিয়েছিলেন। এর মধ্যে গাফফারকে ১৮ মাস ও নাবিলাকে দুই বছরের কারাদ- দেওয়া হয়। স্থানীয় সময় গত বৃহস্পতিবার মার্কিন ডিস্ট্রিক্ট কোর্ট জজ জশুয়া ডি. উলসন এ রায় দেন।

লাতিন টাইমস জানায়, ৪০ বছর বয়সী শহিদুল গাফফার ও ৩৫ বছর বয়সী নাবিলা খান যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। মার্কিন গোয়েন্দারা প্রমাণ পেয়েছেন যে, ২০১৫ সালে নাবিলা তার ভাই জুনায়েদ হাসান খানকে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দিতে অর্থ দিয়েছিলেন। এ ছাড়া গাফফার নিউইয়র্কে বসবাসরত নাবিলার আরেক ভাই ইব্রাহিম খানকে একই উদ্দেশ্যে অর্থ দেন। একই সঙ্গে ২০১৪ সালের সেপ্টেম্বরে গাফফার ও নাবিলা তাদের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ওই দুই ভাইয়ের সিরিয়ায় যাওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা করেছিলেন।

২০১৫ সালের জানুয়ারিতে নাবিলা ফোনে বাংলাদেশে বসবাস করা তার বোনকে বলেন, তার কিছু স্বর্ণ আছে। এই স্বর্ণ বিক্রি করে তিনি বড়ভাই জুনায়েদকে টাকা দিতে চান। ওই বছরেই ফেব্রুয়ারিতে জুনায়েদ সিরিয়ায় যান। সে সময় নাবিলা দেশে ফিরে তার ভাইকে বিদায়ও জানান। কিন্তু গাফফার তখন পেনসিলভেনিয়াতেই ছিলেন। সেখান থেকে তিনি নাবিলার মাকে সমর্থনমূলক বার্তা পাঠান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com