বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে : ধর্ম প্রতিমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৫ বার

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, দেশের বাইরে পালিয়ে থাকা বুদ্ধিজীবী হত্যাকারীদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, পালিয়ে থাকা রাজাকার, আলবদর ও যুদ্ধাপরাধীদেরও বিচার করা হবে।

তিনি শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধূরী, সহ-সভাপতি শেখ রুহুল আমীন, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বশার খায়ের, সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারন এমদাদুল হক বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com