সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

আদালতে জেমস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২২১ বার

নগর বাউল’খ্যাত ব্যান্ড তারকা জেমসের অসংখ্য গান এখনও বিভিন্ন প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনো সুরাহা না পেয়ে এবার কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে আদালতে গেলেন জেমস।

জানা গেছে, নিজের গান সুরক্ষার জন্য মামলা দায়ের করতেই তার আদালতে যাওয়া। আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালতে জেমসের আইনজীবী তাপস কুমার এই মামলার আবেদন করেন। এরপর আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে থানায় যাওয়ার নির্দেশ দেন জেমসকে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

তিনি বলেন, ‘বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে শিল্পী জেমস আদলতে আসেন। কিন্তু আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে গুলশান থানায় মামলাটি করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও আদালত বলেছেন, থানায় যদি মামলাটি না নেয় তাহলে আবার আদালতে এসে মামলাটির আবেদন করার জন্য।’

এই বিষয়ে জেমস কোনো মন্তব্য করেননি। তার মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন অনলাইনকে বলেন, ‘আমরা আদালতে গিয়েছি কপিরাইট ইস্যু নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে। কিছু দিকনির্দেশনা পেয়েছি। সে হিসেবে সামনের পরিকল্পনা করছি। এখনও বলার মতো কিছু হয়নি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com