শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড

ফাইজারের টিকা নিতে পারবে ৫ থেকে ১১ বছর বয়সীরাও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৫ বার

বিশ্বজুড়ে এখনো চলমান করোনা ভাইরাস মহামারীর প্রকোপ। যাতে বয়স্কদের পাশাপাশি শিশুরাও প্রচুর আক্রান্ত হচ্ছে। তবে সম্প্রতি সংক্রমণ হার খানিকটা কমে আসায় বাংলাদেশসহ বেশ কয়েকটি রাষ্ট্র শিশু-কিশোরদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে। এতে অবসান হয়েছে শিশু-কিশোরদের দেড় বছরেরও বেশি সময়ের ঘরবন্দি অবস্থার। এর মধ্যে কথা উঠেছে শিশু-কিশোরদের টিকার আওতায় আনা যায় কিনা। আনলেও তাদের জন্য কোন টিকা নিরাপদ হবে তা নিয়ে সংশয় আছে। তবে মার্কিন কোম্পানি ফাইজার ও তাদের সহযোগী জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক দাবি করেছে, তাদের তৈরি কোভিড-১৯ টিকা ৫ থেকে ১১ বছর বয়সীদের জন্যও সম্পূর্ণ নিরাপদ। বেশ কয়েক মাস ধরে শিশু-কিশোরদের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে এ প্রমাণ পাওয়া গেছে।

গতকাল সোমবার ফাইজার কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, এরই মধ্যে ১২ বছরের ঊর্ধে যে কেউ তাদের তৈরি টিকা গ্রহণ করতে পারেন। এবার ক্লিনিক্যাল ট্রায়ালে ৫ থেকে ১১ বছর বয়সীদের ক্ষেত্রেও এ টিকা নিরাপদ ও কার্যকর বলে প্রমাণ পাওয়া গেছে। এটি বয়স্কদের মতোই শিশুদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারছে। তবে ১২ ঊর্ধ্ব বয়সীদের তুলনায় তার নিচের বয়সের শিশুদের ডোজ প্রয়োগে একটু কম মাত্রায় টিকা দিতে হবে। শিগগিরই যুক্তরাষ্ট্রে স্কুলগামীদের এ টিকা প্রয়োগে সরকারের কাছে অনুমোদন চাইবে তারা। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও বিশ্বের অন্যান্য জায়গাতেও শিশুদের জন্য এ টিকা ব্যবহারের আহ্বান জানানো হবে। খবর এএফপির।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com