বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

কানাডায় ট্রুডোর দলই থাকছে ক্ষমতায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৭ বার

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টিই আগামী সরকার গঠন করতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। দেশটির সরকারি মিডিয়া এক সমীক্ষা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

সিবিসি নিউজ সোমবার রাতে জানিয়েছে, ট্রুডোর লিবারেল পার্টি ক্ষমতায় থাকছে। তবে দলটি কানাডার ৪৪তম পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলেই মনে হচ্ছে। চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে আরো কিছুটা সময় লাগবে।

সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্যই ট্রুডো আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। বিশেষ করে করোনাভাইরাসের বিরুদ্ধে দেশ কিভাবে লড়াই করেছে, সে ব্যাপারে দেশবাসীর মতামত নিতে চেয়েছিলেন তিনি।
কিন্তু তিনি এরিন ও’টুলের নেতৃত্বাধীন রক্ষণশীলদের কাছ থেকে তীব্র প্রতিরোধের মুখে পড়েন। ফলে নির্বাচনের আগ দিয়ে বিশেষজ্ঞরা বলছিলেন যে ২০১৫ সাল থেকে ক্ষমতায় থাকা ট্রুডো এবার মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়বেন।
লিবারেলরা ২০১৯ সালের নির্বাচনে ১৫৭টি আসন পেয়ে সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দিচ্ছিল। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার হয় ১৭০টি আসনের। এবারো সম্ভবত তারা সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দেবে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com