শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে বক্তব্য রাখতে চায় তালেবান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৮ বার

বিশ্বের সামনে নিজেদের অবস্থান ও কর্মপরিকল্পনা তুলে ধরতে চায় আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। আর এই কাজের জন্য তারা বেছে নিতে চাইছে নিউইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে। এই অধিবেশনে অংশ নিয়ে বিশ্ব নেতাদের সামনে বক্তব্য দিতে চায় আফগানিস্তানের ক্ষমতাসীন এই গোষ্ঠী। চলতি সপ্তাহেই সেখানে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে তারা।

আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গত সোমবার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এই আগ্রহ প্রকাশ করেছেন। জাতিসংঘের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তালেবানের এই আবেদন এখন জাতিসংঘের একটি কমিটি খতিয়ে দেখবে। ৯ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াও অন্তর্ভুক্ত রয়েছে।

তালেবান ইতোমধ্যেই জাতিসংঘে তাদের দূত নিয়োগ করেছে বলে জানিয়েছে বিবিসি। কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সোহাইল শাহীনকে জাতিসংঘে আফগান দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে জাতিসংঘের বিধি অনুযায়ী- নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত বৈশ্বিক এই সংস্থাটিতে গোলাম আইজ্যাকজাই-ই আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে অবস্থান করবেন। তিনি আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকারের প্রতিনিধি।

এদিকে,আগামী ২৭ সেপ্টেম্বর এই গোলাম আইজ্যাকজাই জাতিসংঘের সাধারণ অধিবেশনের শেষ দিনে বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও তালেবান বলছে, আইজ্যাকজাই এখন আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com