রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নতুন করে ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেল বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৮ বার

নতুন করে ৮৯ লাখ ডোজ করোনার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। বরাদ্দ পাওয়া এই টিকা চলতি বছরের শেষ দিকে পাওয়া যাবে। আজ বুধবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

তিনি লিখেছেন, কোভ্যাক্স–সুবিধার আওতায় নতুন করে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, কোভ্যাক্স–সুবিধার আওতায় দুটি উৎস থেকে বাংলাদেশ এই টিকা পাবে। একটি যুক্তরাষ্ট্রের দান। অন্যটি নিয়মিত কোভ্যাক্স বরাদ্দ।

নতুন করে বরাদ্দ পাওয়া এই টিকা চলতি বছরের শেষ তিন মাসে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সময়ের মধ্যে বাংলাদেশ আরও টিকা পাবে বলে আশা প্রকাশ করেছেন শাহরিয়ার আলম।

বাংলাদেশকে নতুন করে টিকা বরাদ্দ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ আগস্ট সংসদে বলেন, এখন পর্যন্ত (৩০ আগস্ট) ২৪ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৭০০ ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত রোববার পর্যন্ত হিসাবে দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ।

সরকার দেশের জনসংখ্যার ৮০ শতাংশকে করোনার টিকার আওতায় আনতে চায়। এ জন্য দুই ডোজ করে ২৬ কোটি টিকা লাগবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com