বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

দেশে এলো সিনোফার্মের আরো ৫০ লাখ টিকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৭ বার

চীনের সিনোফার্মের আরো ৫০ লাখ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। বুধবার দিনগত রাত ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকার চালান এসে পৌঁছায়। স্বাস্থ্য অধিদফতরের প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দরে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন।

দেশে চলতি বছরের ২৭ জানুয়ারি করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এছাড়া বুধবার পর্যন্ত টিকার নিতে আগ্রহী মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়ায় চার কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৪৫০ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে চার কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৭৫৯ জন ও পাসপোর্টের মাধ্যমে পাঁচ লাখ ৯৮ হাজার ৬৯১ জন নিবন্ধন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com