শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফাইজারের আরো ২৫ লাখ ডোজ টিকা এলো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৩ বার

কোভ্যাক্সের আওতায় ফাইজার-বায়োএনটেকের তৈরি আরো ২৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে পৌঁছেছে। মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে একটি কার্গো উড়োজাহাজে করে টিকার এই চালান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম প্রধান এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, সিএমএসডি ও বিমানবন্দরের কর্মকর্তারা টিকার চালান বুঝে নিয়েছেন। সেগুলো বিমানবন্দর থেকে ওয়্যারহাউজে পাঠানো হয়েছে।

এ নিয়ে ফাইজার-বায়োএনটেকের ৩৬ লাখ চার হাজার ৪৮০ ডোজ টিকা পেল বাংলাদেশ। এর পুরোটাই এসেছে কোভ্যাক্সের মাধ্যমে।

গত ৩১ মে প্রথম চালানে এক লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা আসে। ১ সেপ্টেম্বর দ্বিতীয় চালানে আসে আরো ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা। ২১ জুন দেশে ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়।

এবার যে ২৫ লাখ ডোজ এসেছে, তা যুক্তরাষ্ট্র সরকার অনুদান হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে দিয়েছে। আগামীতে আরো টিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাঠাবে বলে এক টুইটে জানিয়েছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com