বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মেসির জন্য নিজের রীতি ভাঙলেন পচেত্তিনো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৪ বার

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেওয়ার পর থেকেই নিজের ছায়া হয়েছিলেন লিওনেল মেসি। ফরাসি জায়ান্টদের জার্সিতে তিন ম্যাচে প্রায় ১৮০ মিনিট খেলেও কোনো গোলে অবদান রাখতে পারেননি তিনি। বেশ কয়েকবার সুযোগ পেয়েও কেন যেন ছন্দপতন হয়েছিল আর্জেন্টাইন এই জাদুকরের। অবশেষে আপনরূপে ফিরেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির জালে বল জড়িয়ে পিএসজির হয়ে গোল উদযাপন করেছেন মেসি। প্রিয় শিষ্যর এমন গোল উদযাপন করতে গিয়ে রীতি ভাঙলেন কোচ মাওরিসিও পচেত্তিনো।

মেসির পিএসজিতে আসার পেছনে নেইমার ও পচেত্তিনোই সবচেয়ে বড় ভূমিকা রাখে। বার্সার সঙ্গে চুক্তি নবায়ন না হওয়ার পরই মেসিকে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠে পিএসজি। সেখানে এজেন্টের ভূমিকায় কাজ করেন বন্ধু নেইমার ও স্বদেশী কোচ পচেত্তিনো। তারপর থেকে মেসিকে নিজের মতো করে আগলে রেখেছেন পচেত্তিনো। লিগ ম্যাচে মেসিকে ইনজুরিতে পড়া থেকে বাঁচাতে তুলি নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। কিন্তু সত্যিই হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন মেসি।

পচেত্তিনো ডাগ আউটে সব সময় নিরব দর্শকের ভূমিকা নিয়ে থাকেন। শিষ্যদের পরামর্শ দেওয়া ব্যতীয় কোনো কিছু উদযাপন করতে দেখা যায় না তাকে। কিন্তু মঙ্গলবার রাতে লিওনেল মেসির গোল করার পর ডাগ আউটে তার উদযাপন ঠিকই চোখে পড়েছে সবার। যে মানুষটি কখনোই এমন করেন না সেই মানুষটি আজ কেন এমন করলেন তার প্রশ্ন উঠাটাই তো স্বাভাবিক। ঠিক তাই হয়েছে ম্যাচ শেষে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে।

উদযাপনের বিষয়ে প্রশ্ন করা হলে পচেত্তিনো বলেন, ‘সাধারণত আমি গোল হওয়ার পর উৎসব করি না। কিন্তু আজ করেছি। এটা মেসির গোল। মেসির জন্য উৎসব করেছি। বহু বছর মেসিকে বিপক্ষ দলের হয়ে গোল করতে দেখেছি। এবার আমার দলের হয়ে গোল করল মেসি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com