বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

কে হচ্ছেন বিসিবির নতুন প্রেসিডেন্ট?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২১২ বার

প্রথমবার প্যানেল ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হলো। ২৫ পরিচালকের মধ্যে ২৩ জন নির্বাচিত হয়ে আসলেন, বাকি দুইজন আসবেন জাতীয় ক্রীড়া সংস্থার মনোনীত হয়ে। এবারের নির্বাচনে প্যানেল না থাকায় সভাপতি পদে ছিলেন না কেউ। সবাই হয়েছেন পরিচালক। ফলে সভাপতি পদটাই এখনো শূন্য।

নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশের পরই প্রেসিডেন্ট হচ্ছেন কে, তা নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়েছে। কারণ একটাই, বেশ কয়েকবার নিজেকে সভাপতির পদ ব্যতীত অন্য কোথাও দেখতে চেয়েছিলেন নাজমুল হাসান পাপন। নতুন কাউকে সভাপতি হিসেবে দেখার বেশ আগ্রহ তার।

২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হয়ে বিসিবিতে যাত্রা শুরু করেন নাজমুল হাসান পাপন। পরের বছর ভোটাভুটির আয়োজন করলেও প্রতিদ্বন্দ্বী না থাকায় সহজেই নির্বাচিত হন। ২০১৭ সালেও একইভাবে জয়লাভ করেন তিনি। তিন মেয়াদে বিসিবির সভাপতিত্ব পালন করলেও প্রতিদ্বন্দ্বী না থাকায় আফসোসে পুড়েছেন তিনি।

চার দিকের সমালোচনা এড়াতে এবার প্যানেল না করেই নির্বাচনের ঘোষণা দেন আবাহনী লিমিটেডের এই কাউন্সিলর। নির্বাচন ঠিকই হয়েছে, তবে যে পরিমাণ প্রতিদ্বন্দ্বিতা আশা করা হচ্ছিল তা আর হয়নি। সব কিছুর পর এখন বাকি প্রেসিডেন্ট নির্বাচন। যা আজ  বৃহস্পতিবার দুপুর দেড়টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নাজমুল হাসান নতুন কাউকে সভাপতি হওয়ার আহ্বান জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে রেখেন। কিন্তু বোর্ড পরিচালক হিসেবে যারা নির্বাচিত হলেন, তাদের কেউই হয়তো পাপনের বিপরীতে প্রেসিডেন্ট হওয়ার আগ্রহ দেখাবেনও না। যে কারণে সবশেষ বোর্ড সভায় পাপন নিজেই বলেছিলেন, তার মৃত্যুর আগে কেউ বিসিবির সভাপতি হতে চাইবেন না।

তাহলে কি আবারও বিসিবির সভাপতি হতে যাচ্ছেন নাজমুল হাসান পাপন! প্রথমবার সরকারের মনোনীত হওয়ার পর টানা দুইবার জেতেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আর এবার পরিচালক হয়ে বোর্ডে আসলেও প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সেই পূর্বের নিয়মে। এমনটাই আভাস বিসিবির চার পাশে। দেখার অপেক্ষা কে হচ্ছেন সেই সভাপতি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com