বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত করছে : ফখরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২০৩ বার

সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে দেশে একটা স্থিতিশীল অবস্থা রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আপনারা দেখেছেন পত্রিকায় এসেছে, হিন্দু ভাইদের যে দুর্গাপূজা হচ্ছে, সেই দুর্গাপূজায় কতগুলো অনভিপ্রেত ঘটনা ঘটেছে। বিশেষ করে কুমিল্লায় ও চাঁদপুরে। চাঁদপুরে তিনজন পুলিশের গুলিতে নিহত হয়েছে এবং নির্বিচারে গুলি করেছে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে চক্রান্ত -এটা এই সরকারের চক্রান্ত। তারা এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায় এবং দেশে স্থিতিশীলতার নষ্ট করতে চায়। আমরা এই সব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে অবিলম্বে প্রকৃত অপরাধী যারা তাদেরকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা শুনেছেন যে, কোরআন শরীফ নিয়ে রেখে পূজামন্ডপে। কে করেছ? যারা করেছে তারা এই সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যই করেছে, দেশে একটা স্থিতিশীলতার নষ্ট করার জন্যই করেছে।’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন ‘অন্যদিকে আবার পুলিশ গুলি চালায় নির্বিচারে সেটাও একই কারনে তারা করেছে। একটা জায়গা না, বহু জায়গা আপনার এগুলো করেছে। আমি আপনাদেরকে সর্তকতার সঙ্গে বলতে চাই, আমাদের এই দেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা হাজার বছর ধরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বাস করি। এসব ঘটনা যারা ঘটায় তারা সম্পূর্ণভাবে সরকারের এজেন্সির মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টি করবার জন্য এবং আসল জায়গা থেকে অন্য দিকে দৃষ্টি নেয়ার জন্য করছে।’

ঢাকা রিপোর্টাস ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে জাতীয়তাবাদী সমবায় দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। সংগঠনের সভানেত্রী অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতির সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, ছাত্রদলের সাবেক নেতা ইসহাক সরকার প্রমুখ নেতারা বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com