রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রেমিকার কাছে যেতেন ইলেকট্রিশিয়ান!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩০৮ বার

সমগ্র গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রেমিকার সঙ্গে দেখা করতে আসতেন এক ইলেকট্রিশিয়ান। প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্যই গ্রামের বিদ্যুৎ বন্ধ রাখতেন তিনি। এ ঘটনা জানাজানির পর ওই ইলেকট্রিশিয়ানকে মারধর করেছে গ্রামবাসী। সেই সঙ্গে প্রেমিকার সঙ্গে তার বিয়েও পড়িয়ে দেওয়া হয়েছে।সম্প্রতি ভারতের বিহার রাজ্যের পুর্নিয়া জেলার গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে বলা হয়, ওই গ্রামে প্রতিদিন সন্ধ্যায় একটি নির্দিষ্ট সময়ে দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকত না। এতে গ্রামটি পুরোপুরি অন্ধকারে ডুবে যেত। ঘন ঘন বিদ্যুৎ যাওয়া নিয়ে সন্দেহ হলে গ্রামবাসীর দাবির মুখে এ নিয়ে তদন্ত শুরু হয়।
ওই তদন্তে বেরিয়ে আসে, প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্যই বিদ্যুৎ বন্ধ রাখতেন এক ইলেকট্রিশিয়ান। এই সুযোগেই গ্রামটিতে প্রেমিকার সঙ্গে দেখা করতে যেতেন তিনি।

এ ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামবাসী ওই ইলেক্ট্রিশিয়ানকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতে। একদিন বিদ্যুৎ যাওয়ার পর গণেশপুর গ্রামের একটি সরকারি স্কুলে প্রেমিক-প্রেমিকাকে দেখতে পায় গ্রামবাসী। পরে ওই ইলেকট্রিশিয়ানকে মারধর করে তার প্রেমিকার সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়া হয়।

এ নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমকে গত বৃহস্পতিবার গণেশপুর গ্রামের বাসিন্দা মারার রাম মুরমু বলেন, গ্রাম পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে ওই ইলেকট্রিশিয়ানের সঙ্গে তার প্রেমিকার বিয়ে হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com