বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

বিশ্বকাপ : বৃষ্টিতে ম্যাচ ভণ্ডুল হয়ে গেলে কী হবে?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৪৩ বার

শুরু হয়ে গেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২১। জেনে নেয়া যাক বিশ্বকাপ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর।

প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের কোনো ম্যাচের জন্য অতিরিক্তি দিন বরাদ্দ নেই। তবে দুটি সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে। কোনো কারণে ম্যাচ বন্ধ হয়ে গেলে বা নির্ধারিত দিনে আয়োজন করা না গেলে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে রিজার্ভ ডে’তে।

তবে নির্ধারিত দিনে ম্যাচ শেষ করার সবরকম চেষ্টা করা হবে। ন্যূনতম ৫ ওভারের ম্যাচ আয়োজন করা না গেলে তবেই রিজার্ভ ডে ব্যবহার করা হবে। যদি বৃষ্টির জন্য নির্ধারিত দিনে প্রাথমিকভাবে ওভার কমিয়ে খেলা শুরু করা হয় এবং পরে তা বন্ধ হয়ে যায়, তবে রিজার্ভ ডে’তে ঠিক তার পর থেকে ম্যাচ শুরু হবে। নতুন করে প্রথম থেকে খেলা আয়োজন করা হবে না।

প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভ লিগের ম্যাচে বিজয়ী দল পাবে ২ পয়েন্ট। টাই হলে, ফলাফল নির্ধারিত না হলে বা ম্যাচ পরিত্যক্ত হলে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে উভয় দলকে। হারলে কোনও পয়েন্ট নেই। যদি লিগ পর্বে দু’টি দলের পয়েন্ট সমান হয়ে যায়, তবে পরের রাউন্ডের টিকিট মেলার ক্ষেত্রে বিবেচ্য হবে-

১. জয়ের সংখ্যা
২. নেট রান-রেট
৩. মুখোমুখি লড়াইয়ের ফল
৪. প্রাথমিক বাছাই

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com