বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

দাবানল : অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫১ বার

অস্ট্রেলিয়ায় দাবানল ছড়াচ্ছে৷ একশোর বেশি জায়গায় দাবানল ছড়ানোর পর নিউ সাউথ ওয়েলস সাত দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছে৷

তাপমাত্রা সমানে বাড়ছে৷ তার সঙ্গে শুরু হয়েছে দাবানল৷ এক শ’রও বেশি জায়গায় বনে আগুন জ্বলতে থাকায় নিউ সাউথ ওয়েলস সাত দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছে৷ এই নিয়ে দুই মাসের মধ্যে দ্বিতীয়বার৷ ফলে বড়দিনের পরও জরুরি অবস্থা চলবে৷

চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়েছে৷ অস্ট্রেলিয়ায় ক্ষেত্রে এই সময় এটা রেকর্ড তাপমাত্রা৷ একে এই গরম তার ওপর তার সঙ্গে যুক্ত হয়েছে দাবানল৷ আগুন সিডনির কাছে চলে এসেছে৷ প্রবল হাওয়া পরিস্থিতি আরো খারাপ করেছে৷ গত কয়েক মাস ধরে তিরিশ হাজার কিলোমিটার বা সাড়ে এগারো হাজার বর্গ মাইল এলাকা আগুনের গ্রাসে ছিল৷ এখনও আগুনের সঙ্গে লড়াই করছেন দু হাজার জন৷

নিউ সাউথ ওয়েলসের গ্রামীণ ফারায় সার্ভিস কমিশনার শেন ফিটজসিমনস বলেছেন, ”আজ অবস্থা সবথেকে খারাপ হতে পারে৷ কারণ, আবহাওয়া আরো খারাপ হবে৷ হাওয়া উল্টা-পাল্টা বইছে৷ তাই আগুন নিয়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে৷” হাসপাতালগুলোতেও এমার্জেন্সি রুম তৈরি করা হয়েছে৷ কুইন্সল্যান্ডে এখনো ৭০টি দাবানল জ্বলছে৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com