রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

অপরাধ না করেও ইমপিচ হলাম : ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩৪ বার

পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে মার্কিন প্রেসিডেন্টের ইমপিচমেন্টের পক্ষে প্রস্তাব পাস হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইতিহাসের আমিই প্রথম ব্যক্তি যে কোনও অপরাধ না করেই যাকে অভিশংসিত হতে হলো। রিচার্ড নিক্সনের সময়টাকে আমি অন্ধকার যুগ মনে করি। আমি আপনাদের ব্যাপারে জানি না। তবে আমি দারুণ সময় কাটাচ্ছি।’

মিশিগানে এক সমাবেশে ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্রেটরা অভিশংসন প্রক্রিয়াকে ‘সস্তা’ বানিয়ে ফেলেছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট খুবই পবিত্র পদ। আমাদের পূর্বপুরুষরা এমননি চাননি।’

ইমপিচমেন্ট ভোটের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, ‘আমার মনে হচ্ছে দারুণ এক ভোট হয়েছে। প্রত্যেক রিপাবলিকান আমাদের পক্ষে ভোট দিয়েছেন। এমনকি তিনজন ডেমোক্রেটও ভোট দিয়েছেন। দলে এখন সবচেয়ে বেশি ঐক্য বিরাজ করছে।

ট্রাম্প অভিযোগ করেন ডেমোক্র্যাটার দেশের গণতন্ত্রকে বিঘ্নিত করছে। গণতন্ত্রে হস্তক্ষেপ করছে তারা।

বুধবার সংখ্যাগরিষ্ঠের ভোটে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর চূড়ান্ত বিচারের জন্য পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে প্রস্তাব উঠবে। সেখানে দুই তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com