বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’ অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

ভুলে ভরা হার বাংলাদেশের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২০৪ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে হার দিয়ে শুরু করল বাংলাদেশ। ছেলেদের ব্যাটিংটা ঠিকঠাক থাকলেও অনিয়ন্ত্রিত বোলিং, অধিনায়কের ভুল সিদ্ধান্ত ও দুটি ক্যাচ ফেলার জন্য শ্রীলংকার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের শারজায় কোনো লড়াই করতে পারেনি বাংলাদেশ। ১৭১ রানের টার্গেটকে মামুলি বানিয়ে ফেলেন হার না মানা চরিথ আশালনকা (৪৯ বলে ৮০) ও ভানুকা রাজাপাকসে (৩১ বলে ৫৩)। বাংলাদেশের মুশফিকুর (৫৭*) ও

নাইম শেখের (৫২ বলে ৬২ রান) ব্যাটে ভর করে ৪ উইকেটে ১৭০ প্লাস স্কোর করে। ৫ উইকেটে হারল বাংলাদেশ। তাও ৭ বল হাতে রেখে (১৭২/৫)।

মাহমুদউল্লাহ রিয়াদ সাধারণত বড় ম্যাচে বল করেন না। কাল তিনি নিজে করতে আসেন বল। ২ ওভারে দেন ২১ রান। উইকেটে স্পিন ধরছিল। সাকিব ও নাসুম সফল ছিলেন। আরও একজন অনিয়মিত বোলার আফিফ ১ ওভারে দিয়েছেন ১৫ রান। সাকিব ৩ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন। ১ ওভার বেঁচেই গেছে তার! ম্যাচে এই ব্যাপারগুলো পয়েন্ট আউট হয়েছে।

এখন ২৭ অক্টোবর আবুধাবিতে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের সঙ্গে। যারা ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে অলআউট করেছে। আর প্রথম ম্যাচে জিতে বিশ্বকাপ শুরু করেছে।

ক্রিকেটে একটা কথা আছে। ক্যাচ ড্রপ তো ম্যাচ ড্রপ! আর সেটাই সত্যি হয়েছে। লিটন দাসের ২টি ক্যাচ ড্রপ ছাড়াও ফিল্ডিং ও বোলিংয়ে ছন্নছাড়া ছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এর জন্য চড়া মূল্য দিতে হলো। লিটন ১৪.৩ ওভারে আশালানকার ক্যাচ ফেলেন। তার আগে ১২.৩ ওভারে রাজাপাকসের ক্যাচ ছাড়েন তিনি।

সাকিব আল হাসান বিশ্বকাপে শহিদ আফ্রিদির রেকর্ডও ভেঙেছেন। ৪১ উইকেট এখন সাকিবের। ৩৯ উইকেট নিয়ে সমান সমান ছিলেন আফ্রিদির। এবার গেলেন ছাড়িয়ে। কিন্তু নিশানাকা ও ফার্নান্দোর উইকেট নিয়ে জয়ের আশা দেখিয়েছিলেন তিনি। আশালানকা ও নিশানাকার ৬৯ রানের জুটি ছিল (দ্বিতীয় উইকেট)। আর রাজাপাকসে ও আশালানকা চতুর্থ উইকেটে বড় জুটি গড়ে হারিয়ে দিলেন বাংলাদেশকে। নিশানাকা ২৪ রানে সাকিবের বলে বোল্ড হন।

তাসকিন আহমেদ এই ম্যাচে ছিলেন না। তার বদলে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ দলে প্রবেশ করেছেন। ওপেনিংয়ে ব্যাটিং করতে আসেন নাইম ও লিটন। মোটেও খারাপ ছিল না শুরুটা। বেশ ধীরস্থির শুরু যাকে বলে। উইকেটে মরা ঘাস। বল নেমে নেমে আসছিল। নাইম ও লিটন ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। যদিও ওপেনিংয়ের যাত্রা থামে দলের ৪০ রানে।

লিটন আউট হন ১৬ বলে ১৬ রান করে। সাকিব বেশি দূর যেতে পারেনি। ৭ বলে ১০ রান করে টাইমিং মিসটেক করে বোল্ড হন। নাইম ও মুশফিক তৃতীয় উইকেটে ৭৩ রানের জুটি উপহার দেয়। আর এটাই ছিল গুরুত্বপূর্ণ। নাইম ৫২ বলে ৬২ রান করে আউট হয়ে যান। মুশফিক ইনিংসের শেষ বলে চার মেরে হাফ সেঞ্চুরি পূরণ করেন স্কুপ করে পেছনে চার মেরে। নাইমের চতুর্থ ও মুশফিকের ৬ষ্ঠ ফিফটি ছিল এটা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com