রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

জামার ভেতরে ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে তরুণী, যা হলো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৪১ বার

জামার ভেতরে বিশেষ কায়দায় অ্যান্ড্রয়েড ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে বসেছিলেন এক তরুণী। যথাসময়ে পরীক্ষক প্রশ্নপত্রও দেন তাকে। প্রশ্নপত্র দেওয়ার ঠিক ৯ মিনিটের মাথায় মোবাইল বের করে প্রশ্নপত্রের ছবি তোলেন তিনি। এরপর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন একজনকে। কয়েক মিনিটের মাথায় প্রশ্নের সমাধানও চলে আসে হোয়াটসঅ্যাপে। কিন্তু পরে সেই উত্তরপত্র দেখে আর পরীক্ষা দেওয়া হয়নি তরুণীর। অবশেষে ধরা পড়ে যান তিনি।

আজ রোববার দুপুর ১২টায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এই ঘটনা ঘটে। এদিন ২০২০-২০২১ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন ছিল। বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনে ‘বি ইউনিটের’ পরীক্ষা চলার সময়ে অসদুপায় অবলম্বন করায় ওই তরুণীকে আটক করা হয়। পরে তাকে দিনাজপুর কোতোয়ালি থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রক্টর মামুনুর রশিদ থানায় একটি অভিযোগ করেন। অভিযুক্ত ওই তরুণীর নাম তাসনিয়া আকতার খুশবু। তার বাড়ি দিনাজপুর সদর উপজেলার কমলপুর গ্রামে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর মামুনুর রশিদ বলেন, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবনে প্রায় সাত হাজার পরীক্ষার্থী অংশ নেন। ড. এম ওয়াজেদ ভবনের ৩০৫ নম্বর কক্ষে ওই তরুণী গোপনে মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাইরে পাঠিয়েছিলেন। বিষয়টি প্রথমে অন্য পরীক্ষার্থীদের নজরে এলে তারা হল পরিদর্শক হিতেন্দ্র নাথকে জানান। পরে নারী পুলিশের সহায়তায় মুঠোফোনটি উদ্ধার করা হয় এবং ওই তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে অভিযোগ করেছে। মেয়েটি পুলিশের হেফাজতে আছেন। প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া গেছে। তার মুঠোফোনটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com