বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

নেতৃত্বে রেজা ও নুর : আজ আত্মপ্রকাশ হচ্ছে গণঅধিকার পরিষদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ১৮৭ বার

বাংলাদেশ গণঅধিকার পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ। দলটির নেতৃত্বে থাকছেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। দলের পক্ষ থেকে ২১ দফা কর্মসূচি প্রণয়ন করা হবে।

নতুন দল সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅধিকার পরিষদের আত্মপ্রকাশ হবে। ঘোষণা করা হবে ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি। আহ্বায়ক করা হচ্ছে রেজা কিবরিয়াকে; সদস্য সচিব হিসেবে থাকছেন নুরুল হক নুর। এ ছাড়া কমিটির

বিভিন্ন পদে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাদের পাশাপাশি আরও অনেকে থাকবেন।

নতুন দল গঠনের সঙ্গে যুক্ত একাধিক নেতা জানান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে দুই দফা আবেদন করা হয়েছে। কিন্তু এখনো অনুমতি মেলেনি। অনুমতি না দিলেও নেতাকর্মীরা ইনস্টিটিউশনের সামনে জড়ো হবেন এবং নতুন দলের ঘোষণা দেওয়া হবে।

এ বিষয়ে রেজা কিবরিয়া বলেন, আশা করি, পুলিশ আমাদের অনুমতি দেবে। জানতে চাইলে নুর বলেন, নতুন দলের সেøাগান হবে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’। দল গঠনের পর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হবে। ইতোমধ্যে নিবন্ধনের বিভিন্ন শর্ত পূরণ করা হয়েছে।

জানা গেছে, নতুন দলে বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্রচিন্তক হাসনাত কাইয়ুমও থাকবেন। দলে তাদের গুরুত্বপূর্ণ পদে রাখা হবে। নতুন দলের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়ে যাচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com