বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

এসকে সিনহার বিরুদ্ধে মামলা করে ফাঁসলেন নাজমুল হুদা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৯৭ বার

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে মিথ্যা মামলা করায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। সম্প্রতি ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে চার্জশিটটি দাখিল করেন দুদকের পরিচালক মো. বেনজীর আহম্মেদ। এটি গ্রহণের বিষয় শুনানির জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন ওই আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ।

এসকে সিনহার বিরুদ্ধে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় একটি মামলা করেন বিএনপির সাবেক নেতা বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা। মামলায় হুদা দাবি করেছিলেন, সাপ্তাহিক পত্রিকা ‘খবরের অন্তরালে’র জন্য মীর জাহের হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মামলায় নাজমুল হুদার সাত বছরের কারাদ- হয়েছিল। জরুরি অবস্থার সময় দেওয়া ওই মামলার রায়ে হুদার স্ত্রী সিগমা হুদারও তিন বছর কারাদ- হয়। ওই রায়ের বিরুদ্ধে নাজমুল হুদা ও সিগমা হুদা আপিল করলে ২০১১

সালের ২০ মার্চ হাইকোর্ট তাদের খালাস দেন। কিন্তু দুদকের আপিলে আপিল বিভাগ ওই রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেন। তখন আপিল বিভাগে ছিলেন বিচারপতি সিনহা। পুনঃশুনানি শেষে হাইকোর্টের আরেকটি বেঞ্চ নাজমুল হুদাকে চার বছরের কারাদ- দেন। তবে মামলাটি ডিসমিস করতে ২ কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক ১ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এসকে সিনহা।

এ বিষয়ে দুদক দীর্ঘ দেড় বছর তদন্ত করে এসকে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদা মিথ্যা অভিযোগ করেছেন মর্মে ২০১৮ সালের ডিসেম্বরে প্রতিবেদন দেওয়া হয়। সেই সঙ্গে এসকে সিনহাকে অব্যাহতি দেওয়ারও আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরবর্র্তী সময় ওই মামলা থেকে এসকে সিনহাকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে উল্টো ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি মামলা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com