বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় বাড়ল তেলের দাম আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

সিনেটে অভিশংসনপর্ব শিগগির চান ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪৫ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটে অভিশংসন প্রক্রিয়া দ্রুত শুরু করতে চান। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত বুধবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হওয়ার পর তিনি ধারাবাহিক টুইটে এমন মন্তব্য করেন। গতকাল এ খবর জানিয়েছে বিবিসি।

এ দিকে সিনেটে অভিশংসন প্রক্রিয়া ট্রাম্প দ্রুত চাইলেও ডেমোক্র্যাটরা অতোটা দ্রুত চাইছেন না; বরং ডেমোক্র্যাটদের পক্ষ থেকে সিনেটে সুষ্ঠু বিচার প্রক্রিয়া অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। সিনেটে রিপাবলিকানদের সংখ্যা বেশি থাকায় ট্রাম্প রেহাই পাবেন বলে অনেকটাই নিশ্চিত।

ধারাবাহিক টুইটে ডেমোক্র্যাটদের অভিযোগ করে ট্রাম্প বলেন, তাদের বিষয়টি অত্যন্ত বাজে। কেননা তারা ডেমোক্র্যাটরা আমাকে আইনি সুবিধা দেয়নি। না কোনো আইনজীবী, না কোনো প্রত্যক্ষদর্শীÑ কিছুই ছিল না। এখন তারা বলছে সিনেটে কিভাবে বিচার প্রক্রিয়া চলবে। তারা কোনো কিছুই প্রমাণ করতে পারেনি, তারা কিছুই দেখাতে পারবে না। আমি চাই শিগগিরই বিচার প্রক্রিয়া শুরু হোক।

উল্লেখ্য, মার্কিন ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প অভিশংসিত হলেন। এর আগে দুই প্রেসিডেন্ট প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও সিনেটে তারা মুক্তি পান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com