বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

তারেক জিয়া দেশে আসবে কোন বছর, জানতে চান কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২০২ বার

তারেক জিয়া কোন বছর দেশে আসবে তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এই বছর না, ওই বছর, দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক জিয়া দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না। দেশের মানুষ দেখতে চায়। পলাতক তারেক জিয়া দেশে আসলে বিএনপির মরা গাঙে ঢেউ আসে কিনা।’

আজ বৃহস্পতিবার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে ‘তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন এবং জনতার ঢল নামার গল্প’ প্রসঙ্গে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

গত কয়েক বছর ধরে গণঅভ্যুত্থান, মুক্ত খালেদার চেয়ে বন্দি খালেদা অনেক শক্তিশালী, নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের গল্প, আওয়ামী লীগ ৩০ আসন না পাওয়ার গল্পসহ বিএনপি নেতাদের এমন অনেক বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এসব বক্তব্যে কি হয়েছে, দেশের জনগণ তা দেখেছে। আসলে কথা দিয়ে জনগণের মন জয় করা যায় না, এটা বিএনপি বুঝেও বুঝতে চায় না।’

ব্রিফিংয়ের পর টাঙ্গাইলের ভাতকুড়া (করোটিয়া)- বাসাইল- সখিপুর সড়কের উপর প্রায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com