বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ফিঞ্চের ভাবনায় আফ্রিদি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২১৮ বার

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, দুবাইয়ে অনুষ্ঠিতব্য সেমিফাইনালের পাওয়ার প্লেতে দারুণ ফর্মে থাকা পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির বিপক্ষে নিজ দলের টপঅর্ডার ব্যাটারদের লড়াইটাই ম্যাচের ভাগ্য গড়ে দেবে। আজ বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল। টুর্নামেন্টে এখন পর্যন্ত বেশ ভালো দক্ষতা প্রদর্শন করেছে পাকিস্তান। জয় পেয়েছে ৫ ম্যাচের সব কটিতে। অপরদিকে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। দলটির অধিনায়ক ফিঞ্চের মতে, শাহিনের সঙ্গে নতুন বলের লড়াইয়ের দক্ষতার ওপরই নির্ভর করছে তাদের ফাইনাল খেলার স্বপ্ন।

ফিঞ্চ বলেন, ‘টুর্নামেন্টে এখন পর্যন্ত যেটি দেখেছি, তাতে মনে হয়েছে- পাওয়ার প্লেতে দুই দলের ব্যাটিং-বোলিং ম্যাচের ভাগ্য গড়ে দেবে। অবশ্য মিডল ওভারের গভীরতা এবং ডেথ ওভারের সামর্থ্যও জয়-পরাজয়ের নিয়ামক হতে পারে। তবে পাওয়ার প্লে হচ্ছে ম্যাচ জয়ের আসল চাবিকাঠি। শাহিন সত্যিকার অর্থেই দারুণ ফর্মে আছেন। তাই তার বিপক্ষেই যে আমাদের আসল লড়াই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।’আসন্ন সেমিফাইনালে পাকিস্তান ফেভারিট হিসেবে খেলবে বলে স্বীকার করেছেন অজি অধিনায়ক। তবে তিনি এটিও বলেন, কাগজ-কলমে আলোচনায় না থাকলেও তার দল শিরোপা জয়ের দিকেই তাকিয়ে আছে। ফিঞ্চ বলেন, ‘পাকিস্তান অসাধারণ ক্রিকেট খেলেছে। পাওয়ার প্লেতে ব্যাটিং ও বোলিংয়ে তাদের পারফরম্যান্স সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আপনি যদি বিগত কয়েকটি সিরিজের দিকে তাকান, সেখানে এই ফরম্যাটের ক্রিকেটে আমাদের পক্ষে কোনো বক্তব্য নেই।’

ইনিংসের শুরুতে পাকিস্তানের বিপক্ষে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ নিতে হবে ডেভিড ওয়ার্নারকে। এটি হবে তার আরেকটি পরীক্ষা। আইপিএলে ভালো করতে না পারলেও অস্ট্রেলীয় শিবিরে যোগ দেওয়ার পর নিজের ফর্ম কিছুটা ফিরে পেয়েছেন ওয়ার্নার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে তিনি দুটি হাফসেঞ্চুরিও করেছেন। তন্মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৮৯ রানের ইনিংসটি উল্লেখযোগ্য। ফিঞ্চ বলেন, ‘ডেভিডের ফর্ম নিয়ে আমি কখনো উদ্বিগ্ন ছিলাম না। আমাদের যুগে তিনি সর্বকালের সেরা ব্যাটারদের একজন। আপনারা হয়তো আইপিএলে তার দক্ষতা উপভোগ করতে পারেননি। কিন্তু আইপিএলের সঙ্গে এখানকার পারফরম্যান্সের মধ্যে অনেক ব্যবধান ছিল। যে কারণে আমি কখনো তাকে নিয়ে চিন্তিত ছিলাম না। তিনি কঠোর অনুশীলন করেছেন, মানসিকভাবে সতেজ এবং সেরা অবস্থানে আছেন। তাকে সেরা অবস্থানে দেখে আমার দারুণ লাগছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com