বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিএনপির রাজনীতিতে এখন ফ্যাসিবাদী চরিত্র সুস্পষ্ট : কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২০১ বার

সরকার নয়, ফ্যাসিবাদী চরিত্র এখন বিএনপির রাজনীতিতে সুস্পষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে সমঝোতাই এখন বিএনপির রাজনীতি। তারা দেশে নষ্ট রাজনীতির চর্চা করছে।

দেশে নাকি ফ্যাসিবাদী সরকার কায়েম হয়েছে, আইনের শাসন নেই, – বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ের দপ্তরে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন, রাজনৈতিক ও সংখ্যালঘু নির্যাতনে রেকর্ড গড়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এখন বিরোধী রাজনৈতিক দল হিসেবে আগুন-সন্ত্রাস এবং সাম্প্রদায়িক সন্ত্রাসের যে নজির স্থাপন করেছে তা ফ্যাসিবাদকেও হার মানায়।’

তিনি বলেন, ‘আসলে বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তারা ফ্যাসিবাদী মানসিকতাই বহন করে। অতীত-বর্তমান বিশ্লেষণ করলে দেখা যায় এদেশে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে এবং সরকার হিসেবে বিএনপিই নিজেদের প্রতিষ্ঠিত করেছে।’

বিএনপি এখন আত্মবিশ্বাস হারানো এক রাজনৈতিক দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের প্রতি দায়িত্বহীনতা এবং জনঘনিষ্ট ইস্যুতে তাদের দূরে অবস্থান করার নীতির কারণে জনগণই বিএনপিকে দূরে সরিয়ে রেখেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়ে বলেন, ‘মুক্ত চিন্তা ও সৃজনশীলতার পথ কে রুদ্ধ করেছে? কে আপনাদের কথা বলতে দিচ্ছে না? প্রমাণসহ বলুন। মুক্ত চিন্তা মানেতো গুজব-অপপ্রচার চালানো নয়।’ তিনি আরও প্রশ্ন রেখে বলেন, ‘সরকারের বিরুদ্ধে অন্ধ সমালোচনার ভাঙা রেকর্ড বাজানো কি সৃজনশীলতা?’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com